কমনওয়েলথ গেমস আজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কটল্যান্ডের গ্লাসগোতে আজ শুরু হচ্ছে ২০তম কমনওয়েলথ গেমস। এদিন থাকছে শুধুই উদ্বোধনী অনুষ্ঠান। মাঠের লড়াইয়ের শুরু আগামীকাল।
কমনওয়েলথভুক্ত ৭১টি দেশের প্রায় সাড়ে চার হাজার ক্রীড়াবিদ খেলবেন ১৭টি ডিসিপ্লিনে। বাংলাদেশ অংশ নিচ্ছে অ্যাথলেটিকস, ব্যাডমিন্টন, বক্সিং, সাইক্লিং, জিমন্যাস্টিকস, টেবিল টেনিস, শ্যুটিং, সাঁতার, কুস্তি ও ভারোত্তোলনে। প্রথম দিনেই বাংলাদেশ খেলবে ব্যাডমিন্টন, জিমন্যাস্টিকস, টেবিল টেনিস, ভারোত্তোলন ও সাঁতারে। ব্যাডমিন্টনে আইমান ইবনে জামান ও এনামুল হক একক ও দ্বৈতে অংশ নেবেন। জিমন্যাস্টিকসে যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশি কাজী সাইক সিজার, টিটিতে মানস চৌধুরী, মাহবুব বিল্লাহ ও জাভেদ আহমেদ লড়বেন একক, দ্বৈত ও দলগত ইভেন্টে।
ভারোত্তোলনে মোল্লা সাবিরা সুলতানা ৪৮ কেজি, ফাহিমা আক্তার ময়না ৫৮ কেজি, মনোরঞ্জন রায় ৭৭ কেজি, হামিদুল ইসলাম ৬৯ কেজিতে লড়বেন। কুস্তিতে দীপু রায় ও শিমুল এবং সাঁতারে অংশ নেবেন মাহফিজুর রহমান (সাগর) ৫০ ও ১০০ মিটার ফ্রি স্টাইলে। মাহফুজা খাতুন ৫০ ও ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। কমনওয়েলথ গেমস শেষ হবে ৩ আগস্ট।