কমনওয়েলথ গেমস-পল্লির কক্ষে সাপ!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেষ মুহূর্তের জরুরি প্রস্তুতিতে সফরকারী দেশগুলো সন্তোষ প্রকাশ করায় ভারত যখন স্বস্তি প্রকাশ করছিল, তখন নতুন করে এখানকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। না, জঙ্গি বা সন্ত্রাসী হামলার মতো আশঙ্কা নয়— কমনওয়েলথ গেমস-পল্লিতে দক্ষিণ আফ্রিকার অ্যাথলেটদের জন্য বরাদ্দ দেওয়া কক্ষের একটিতে পাওয়া গেছে সাপ!ভারতে নিযুক্ত দক্ষিণ আফ্রিকার হাইকমিশনার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘সব কিছু ঠিকঠাক না থাকলে আমরা যেতে বা অবস্থান করতে পারি না। আমাদের যথেষ্ট নিরাপত্তা শঙ্কা রয়েছে। কক্ষের ভেতরে সাপ থাকার পরও আমরা নিশ্চয়ই খেলোয়াড়দের সেখানে যাওয়ার কথা বলতে পারি না।’ এরপর হাইকমিশনার যোগ করেন, ‘গতকাল একটি কক্ষে আমরা সাপ দেখেছি। আমি নিশ্চিত নই, এটা ভারতীয় সাপ কি না। কিন্তু এটা আমাদের কক্ষের একটিতে ছিল।’—ইন্ডিয়া টুডে