কমনওয়েলথ গেমসের বোল্ট-দর্শন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১১ মাস পর ট্র্যাকে ফেরাটা কী দারুণভাবেই না উদ্‌যাপন করলেন উসাইন বোল্ট! কমনওয়েলথ গেমসে ছেলেদের ৪×১০০ মিটার রিলের হিটে জিতিয়ে জ্যামাইকাকে নিয়ে গেলেন ফাইনালে। দৌড় শেষে ক্যামেরার সামনেও সেই চেনা বোল্ট। পরশু গ্লাসগোর হ্যাম্পডেন পার্কে l এএফপি

অবশেষে প্রাণ পেল গ্লাসগো কমনওয়েলথ গেমস। ট্র্যাকে নেমে টুর্নামেন্টকে পূর্ণতা দিলেন ট্র্যাকের রাজা উসাইন বোল্ট!

পুরুষদের ১০০ মিটার ও ২০০ মিটার স্প্রিন্টের সোনা নিষ্পত্তি হয়ে গেছে আগেই। বোল্ট দৌড়াননি এর কোনোটিতেই। অথচ তিনি গ্লাসগোতেই ছিলেন। অবশেষে পরশু রাতে শুধু ট্র্যাকেই নামেননি, নিজস্ব স্টাইলে নিজেদের হিটে প্রথম হয়ে বোল্ট  তাঁর দলকে তুলেছেন ৪×১০০ মিটার রিলের ফাইনালে।

ফাইনালও হয়ে গেছে গত রাতেই। কাজেই বোল্ট ও তাঁর দল জ্যামাইকাকে আরেকটি সোনা এনে দিতে পেরেছেন কি না, সেটাও এতক্ষণে জেনে যাওয়ার কথা। তবে বোল্ট হিটেই বুঝিয়ে দিয়েছেন, কেন তিনি বোল্ট! গত বছরের সেপ্টেম্বরে ব্রাসেলস ডায়মন্ড লিগের পর এটাই ছিল বোল্টের প্রথম ট্র্যাকে নামা। দলকে স্প্রিন্ট রিলের ফাইনালে তুলতে তাঁরা সময় নিয়েছেন ৩৮.৯৯ সেকেন্ড।

বোল্টের সঙ্গে পরশু ট্র্যাকে নেমেছিলেন ‘মেয়েদের বোল্ট’ শেলি-অ্যান ফ্রেসারও। তিনিও দলকে মেয়েদের ৪×১০০ মিটার রিলের ফাইনালে তুলেছেন। অস্ট্রেলিয়ার স্যা​লি পিয়ারসন ধরে রেখেছেন মেয়েদের ১০০ মিটার হার্ডলসের সোনা। এএফপি।