কমনওয়েলথ তায়কোয়ান্দোয় শাহনাজের রুপা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চম কমনওয়েলথ তায়কোয়ান্দোতে রুপা জিতেছেন বাংলাদেশের শাহনাজ খাতুন। চেন্নাইয়ে অনুষ্ঠানরত টুর্নামেন্টের মহিলা বিভাগের ৬২ কেজি ওজন-শ্রেণীতে ফাইনালে হেরে গেছেন স্কটল্যান্ডের সুমির হিলের কাছে (৫-৭ পয়েন্টে)। পুরুষ বিভাগের ৭৪ কেজিতে আরমান হোসেন কোয়ার্টার ফাইনালে জিতলেও সেমিফাইনালে হেরে গেছেন স্কটল্যান্ডের খেলোয়াড় রোস এডেনের কাছে। টুর্নামেন্টে অংশ নিচ্ছে ১৩টি দেশ।