কমনওয়েলথ দাবা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিল্লিতে অনুষ্ঠানরত কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপের পঞ্চম রাউন্ড শেষে সাড়ে চার পয়েন্ট নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ এবং আন্তর্জাতিক মাস্টার মিনহাজউদ্দিন আহমেদ। পঞ্চম রাউন্ডে জিয়া হারিয়েছেন ভারতের গ্র্যান্ডমাস্টার সপ্তর্ষি রায়চৌধুরীকে, মিনহাজ ভারতের মাইকেল ক্যাথরিনাকে। নিয়াজ হেরে গেছেন ভারতের দীপ দাশগুপ্তের কাছে।