কমনওয়েলথ দাবায় জিয়ার ড্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নয়াদিল্লিতে অনুষ্ঠানরত কমনওয়েলথ দাবায় তৃতীয় স্থান ধরে রেখেছেন বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। সাত খেলা শেষে তাঁর পয়েন্ট সাড়ে ৫, যেখানে তাঁর সঙ্গী আরও ১৩ জন। বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ ৫ পয়েন্ট নিয়ে রয়েছেন জিয়ার পরেই। নিয়াজের সঙ্গী আন্তর্জাতিক মাস্টার মিনহাজউদ্দিন আহমেদ ও ফিদে মাস্টার শেখ নাসির। কাল সপ্তম রাউন্ডে জিয়া ড্র করেছেন ভারতের গ্র্যান্ডমাস্টার শ্রীরাম ঝার সঙ্গে, নিয়াজ হারিয়েছেন শেগাঙ্কর অক্ষয়কে।