কমনওয়েলথ দাবায় নিয়াজদের জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নয়াদিল্লিতে গতকাল শুরু হওয়া কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপের প্রথম রাউন্ডে জিতেছেন বাংলাদেশের চার খেলোয়াড়—গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ, জিয়াউর রহমান, ফিদে মাস্টার শেখ নাসির ও আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ। জিয়া দক্ষিণ আফ্রিকার ফিদে মাস্টার ওবেরহোজার ফ্রাঙ্ককোইসকে, নিয়াজ ভারতের সাধু আদিত্যকে, নাসির ভারতের পঙ্কজ শর্মাকে এবং রানী হামিদ ভারতের শর্কর মূর্তিকে হারিয়েছেন। মিনহাজ ড্র করেছেন ভারতের অর্ক সেনগুপ্তের সঙ্গে। অনূর্ধ্ব-১২ বিভাগে ফিদে মাস্টার ফাহাদ রহমান ভারতের হারসিত আর্য্যকে, অনূর্ধ্ব-১৪ বিভাগে আকিব জাওয়াদ পাকিস্তানের আহমেদ মোবারক ফয়সালকে হারিয়েছে।