কমনওয়েলথ দাবায় ফাহাদের ড্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম দুই রাউন্ডে জিতলেও তৃতীয় রাউন্ডে এসে ড্র করেছে ফিদে মাস্টার ফাহাদ রহমান। ভারতের নয়াদিল্লিতে কমনওয়েলথ দাবায় তিন খেলায় আড়াই পয়েন্ট নিয়ে অনূর্ধ্ব-১৪ বিভাগে যৌথভাবে দুইয়ে রয়েছে দেশের সর্বকনিষ্ঠ ফিদে মাস্টার।

তিন খেলায় আড়াই পয়েন্ট নিয়ে মেয়েদের অনূর্ধ্ব-১২ বিভাগে তিনজনের সঙ্গে দুইয়ে জান্নাতুল ফেরদৌস। উন্মুক্ত বিভাগে দুই খেলায় দেড় পয়েন্ট পেয়েছেন গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ, আবদুল্লাহ আল রাকিব, ফিদে মাস্টার তৈয়বুর রহমান। ১ পয়েন্ট করে পেয়েছেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ও এনামুল হোসেন রাজীব। কাল তৃতীয় রাউন্ডে ফাহাদ ভারতের ভরানদেশ পারেখের সঙ্গে ও জান্নাতুল ফেরদৌস ড্র করে ভারতের সালুইকার সঙ্গে।

উন্মুক্ত বিভাগে নিয়াজ ভারতের জোসি গোবিন্দ বালাবের সঙ্গে ও রাকিব ভারতের নায়েক রাজেশের সঙ্গে ড্র করেছেন। জিয়া ভারতের অভিরামা শ্রীনিথিকে এবং রাজীব দক্ষিণ আফ্রিকার ক্লেভানস্কিকে হারিয়েছেন।