কমনওয়েলথ দাবায় শীর্ষে নিয়াজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিল্লিতে অনুষ্ঠানরত কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপের চতুর্থ রাউন্ড শেষে যৌথভাবে শীর্ষে গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ। চার খেলায় ৪ পয়েন্ট নিয়ে পাঁচজনের সঙ্গে শীর্ষে বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার। সাড়ে তিন পয়েন্ট নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে আছেন আরেক গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। আন্তর্জাতিক মাস্টার মিনহাজউদ্দিন আহমেদ ৩ পয়েন্ট, ফিদে মাস্টার শেখ নাসির আহমেদ ও আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ ২ পয়েন্ট পেয়েছেন। কাল নিয়াজ ভারতের সৌরভ আনন্দকে, জিয়া ভারতের মেহার চিন্নাকে ও মিনহাজ ভারতের সেন্থিল মারানকে হারিয়েছেন। তবে হেরে গেছেন নাসির ও রানী হামিদ।