প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুটি করে সোনা-রুপা-ব্রোঞ্জ। গত পরশু পর্যন্ত কমনওয়েলথ গেমসের ইতিহাসে বাংলাদেশের সংগ্রহে ছিল এই কটি পদকই। এই গেমসে অংশ নেওয়া দক্ষিণ এশিয়ান পাঁচটি দেশের মধ্যে শুধু মালদ্বীপই কোনো পদক জিততে পারেনি। অন্য তিন দেশ ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা পদক জয়ের দিক থেকে আছে বাংলাদেশের অনেক ওপরে। এবারের আগে শ্রীলঙ্কা জিতেছে ৪ সোনা, ৬ রুপা ও ১ ব্রোঞ্জ। পাকিস্তান ২৪ সোনাসহ মোট ৬৫ পদক। ভারত ১৪১ সোনাসহ ৩৭২ পদক। সব মিলিয়ে কমনওয়েলথ গেমসে ভারতের চেয়ে বেশি সোনা জিতেছে মাত্র তিনটি দেশ—অস্ট্রেলিয়া (৮০৪), ইংল্যান্ড (৬১১) ও কানাডা (৪৩৭)।