কমনওয়েলথে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৮ বছর পর কমনওয়েলথ গেমসে শ্রেষ্ঠত্ব ফিরে পেল ইংল্যান্ড। অবসান হলো অস্ট্রেলীয় একাধিপত্যের। সেই ১৯৯০ অকল্যান্ড থেকে ২০১০ দিল্লি পর্যন্ত টানা ছয়টি গেমসে পদক তালিকায় সবার ওপরে ছিল অস্ট্রেলিয়ার নাম। কমনওয়েলথ গেমসের ২০ আসরের ১২টিতেই সবচেয়ে বেশি সোনা জিতেছে অস্ট্রেলীয়রা।ইংলিশদের শ্রেষ্ঠত্ব ছিল এবারসহ সাতটিতে। ১৯৭৮ সালে কানাডার এডমন্টনে সবচেয়ে বেশি ৪৫টি সোনা জিতেছিল স্বাগতিকেরাই।এবার ইংল্যান্ড ৫৮টি সোনা জিতেছে। গতবার দিল্লিতে অস্ট্রেলিয়া সেরা হয়েছিল ৭৪টি সোনা জিতে। এক আসরে সবচেয়ে বেশি সোনা জিতেছে অস্ট্রেলিয়াই।১৯৯৪ সালে কানাডার ভিক্টোরিয়ায় ৮৮টি সোনা জেতে অস্ট্রেলিয়া।