কমলাপুরকে ফিফার ছাড়পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক বছর আগে শুরু হয়ে কমলাপুর স্টেডিয়ামে টার্ফ বসানোর কাজ শেষ হয়েছে কদিন আগেই। আনুষ্ঠানিক উদ্বোধনের আগে প্রয়োজন ছিল ফিফার অনুমোদন। সেটিও হাতে পেয়ে গেছে বাফুফে। ফিফার প্রতিনিধি এসে টার্ফ দেখে সবুজসংকেত দিয়েছেন। এই স্টেডিয়ামে এখন খেলা গড়াতে আর কোনো বাধা নেই। আগামী কয়েক দিনের মধ্যে এটি উদ্বোধন করে চ্যাম্পিয়নশিপ লিগের ম্যাচের আয়োজন করা হবে।