কমলাপুরে অ্যাস্ট্রো টার্ফ!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কমলাপুর স্টেডিয়ামে টার্ফ বসানো নিয়ে আমলাতান্ত্রিক জটিলতার অবসান হতে যাচ্ছে। ফিফার গোল প্রজেক্ট-৪-এর আওতায় বাফুফে এই অ্যাস্ট্রো টার্ফ বসাবে কমলাপুর স্টেডিয়ামে। জাতীয় ক্রীড়া পরিষদের কালকের সভায় সিদ্ধান্ত হয়েছে আগামী ২০ বছরের জন্য স্টেডিয়ামটি বাফুফেকে দিয়ে দেওয়া হবে। বাফুফের সহসভাপতি বাদল রায় বললেন, ‘এনএসসির সাবেক সচিবের (আহমেদ মোর্শেদ) কারণে আমরা টার্ফ বসানোর বিষয়ে আমলাতান্ত্রিক জটিলতায় পড়েছিলাম। সেই জটিলতার অবসান হয়েছে।’