কমলাপুরে টার্ফের কাজ শুরু হচ্ছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ বছরই কমলাপুর স্টেডিয়ামে টার্ফ বসানোর ঘোষণা আগেই দিয়েছিল ফিফা। আনুষঙ্গিক প্রস্তুতি শেষ। এখন টার্ফ বসানোর কাজ শুরুর অপেক্ষা। টার্ফ বসানো প্রতিষ্ঠানের পক্ষ থেকে মাঠ চাওয়া হয়েছে বাফুফের কাছে। দু-চার দিনের মধ্যে মাঠ হস্তান্তর করা হবে। কমলাপুরে টার্ফ বসলে এটি হবে বাংলাদেশকে ফিফার দেওয়া দ্বিতীয় টার্ফ। প্রথম টার্ফটি বসানো হয়েছে মতিঝিল বাফুফে ভবন-সংলগ্ন বালুর মাঠে। ওই টার্ফে এখন বিভিন্ন স্তরের জাতীয় দল, ক্লাব এবং এলাকার ছেলেরাও অনুশীলন করছে।
লটারি: আর্থিক সংকট কাটানোর নানা উপায় খুঁজছে বাফুফে। এরই একটা মাধ্যম হিসেবে বেছে নেওয়া হলো লটারি। ‘ফুটবল উন্নয়ন তহবিল লটারি’ নাম দিয়ে এই লটারি বাজারে ছাড়তে অনুমতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। আয়ের লক্ষ্য দেড় থেকে দুই কোটি টাকা।