কমিশনার গোল্ডকাপ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিভাগীয় কমিশনার গোল্ডকাপে জিতেছে মুন্সিগঞ্জ ও ঢাকা। মুন্সিগঞ্জ স্টেডিয়ামে মানিকগঞ্জকে ১-০ গোলে হারিয়েছে মুন্সিগঞ্জ। গোল করেছেন স্যামসান। শেরপুর স্টেডিয়ামে ঢাকা ৪-১ গোলে হারিয়েছে ময়মনসিংহকে। ঢাকার তূর্য দুটি এবং রিদন ও ল্যান্ডিং দারোবি ১টি করে গোল করেন। ময়মনসিংহের জিকো ১টি গোল শোধ করেছেন। মাদারীপুর ও শরীয়তপুরের ম্যাচটি গোলশূন্য হয়েছে।