কমিশনার গোল্ডকাপে চ্যাম্পিয়ন নেত্রকোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে নেত্রকোনা। বঙ্গবন্ধু স্টেডিয়ামে কাল নেত্রকোনা ৪-০ গোলে হারিয়েছে গোপালগঞ্জকে। জয়ী দলের তকলিস হ্যাটট্রিক করেছেন। অন্য গোলটি করেছেন মাসুদ খান জনি। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন তকলিস। চ্যাম্পিয়ন নেত্রকোনা ট্রফিসহ ৫০ হাজার টাকা প্রাইজমানি পেয়েছে। রানার্সআপ গোপালগঞ্জ পেয়েছে ৩০ হাজার টাকা।