কর ফাঁকি দিয়েছেন মেসি!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কর ফাঁকি দিয়েছেন লিওনেল মেসি! বিশ্বসেরা ফুটবলার মেসি ও তাঁর বাবা হোর্হের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ তুলেছে স্পেনের কর বিভাগ। আর ফাঁকির অঙ্কটাও বিশাল, ৫৩ লাখ ডলার, বাংলাদেশি মুদ্রায় যেটা প্রায় ৪২ কোটি টাকা। কাতালুনিয়ার কর অপরাধ বিভাগের তথ্য, ২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত আয়কর রিটার্নে ভুল তথ্য দিয়েছেন মেসিরা। তবে গতকাল নিজের ফেসবুকে বিস্ময় প্রকাশ করেছেন টানা চারবারের ফিফা-ব্যালন ডি’অর বিজয়ী, ‘আমরা এই খবরে বিস্মিত, কারণ আমরা কখনো কোনো আইন অমান্য করিনি।’ এএফপি, রয়টার্স।