করফুলেন্নেছা কলেজ ক্রীড়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের শাহরাস্তির করফুলেন্নেছা মহিলা কলেজের বার্ষিক ক্রীড়ায় চ্যাম্পিয়ন উম্মে জুয়েনা সুইটি ও রানারআপ জান্নাতুল মাওয়া। কাল কলেজমাঠে বিজয়ীদের পুরস্কৃত করেন প্রধান অতিথি স্থানীয় সাংসদ মেজর (অব.) রফিকুল ইসলাম, বীর উত্তম ও মো. আবু সেলিম। উপস্থিত ছিলেন অধ্যক্ষ লায়লা আর্জুমান্দ বানুসহ অনেকেই। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন মাহবুবুল হক। বিজ্ঞপ্তি।