করিন্থিয়ান্সের মেসি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর্জেন্টিনার জার্সি নয়, আপাতত নয় বার্সেলোনার জার্সিও। লিওনেল মেসির হাতে করিন্থিয়ান্সের জার্সি! না, চমকে ওঠার কারণ নেই, ব্রাজিলিয়ান ক্লাবটিতে যোগ দিচ্ছেন না মেসি। গত রাতে সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার দ্বিতীয় রাউন্ডের ম্যাচটি ছিল করিন্থিয়ান্সের মাঠ অ্যারেনা করিন্থিয়ান্সে। বিশেষ এই জার্সিতেই মেসিকে বরণ করে নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। যথারীতি জার্সি নম্বর ১০, মেসির নামের নিচে লেখা, ‘ওয়েলকাম টু অ্যারেনা করিন্থিয়ান্স।’ উপহারটি যে মেসির ভালোই পছন্দ হয়েছে, প্রমাণ এই ছবিই! মেইলঅনলাইন।