করুনারত্নের বিশ্বকাপ শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কা ক্রিকেট দলে চোটের মিছিলে এবার দিমুথ করুনারত্নে। সিডনিতে অনুশীলনের সময় বাঁ হাতের আঙুলে চোট পান তিনি। এক্স-রেতে চিড় ধরা পড়ায় দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে লঙ্কান এই ব্যাটসম্যানকে। করুনারত্নের আঙুলে অস্ত্রোপচার করা হবে। চার সপ্তাহ পর্যন্ত মাঠের বাইরে থাকতে হতে পারে তাঁকে।
করুনারত্নের আগে ধাম্মিকা প্রসাদ, জীবন মেন্ডিস ও রঙ্গনা হেরাথ পড়েছেন ইনজুরিতে। করুনারত্নের পরিবর্ত হিসেবে সিকুগে প্রসন্নকে দলে নিতে আইসিসির কাছে আবেদন করেছে শ্রীলঙ্কা। রঙ্গনা হেরাথের বিকল্প হিসেবে প্রসন্নকে অস্ট্রেলিয়ায় পাঠিয়েছিল এসএলসি। ক্রিকইনফো।