করের ফাঁদে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যত বড় তারকাই হোন, করের ব্যাপারে কোনো ছাড় নেই। বিশেষ করে স্পেনে। মেসির কর কেলেঙ্কারির কথা জানাই। বকেয়া কর পরিশোধ না করে তিনি পারেননি। স্পেনের কর কর্তৃপক্ষের ‘আসামি’ এখন ইকার ক্যাসিয়াস, জাবি আলোনসো ও ডেভিড ভিয়া। অর্থনৈতিক মন্দায় হিমশিম খাওয়া সরকার তহবিল ঠিক রাখতেই কর কর্তৃপক্ষ দেশের সর্বোচ্চ আয়কারী এসব ব্যক্তিকে রাখছে আতশ কাচের নিচে! স্পেনে ফুটবলারদের আয়ই এখন সবচেয়ে বেশি। প্রকৃত আয় গোপন করেছেন কি না, এ নিয়ে তিনজনের বিরুদ্ধেই তদন্ত করা হয়েছে বলে খবর। ক্যাসিয়াস নাকি এরই মধ্যে ২০ লাখ ইউরো দিয়ে একটা রফা করে নিয়েছেন। ওয়েবসাইট।