কর্নেল পেসারের জীবনাবসান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেলোয়াড়ি জীবনে অবহলিত ছিলেন নির্বাচকদের কাছে। জীবনও খুব একটা সুবিচার করল না রমন সুরেন্দ্রনাথের সঙ্গে। দীর্ঘদিন রোগে ভুগে পরশু ৭৫ বছর বয়সে মারা গেছেন সাবেক ভারতীয় পেসার। ১১ টেস্টের ক্যারিয়ারে নিয়েছেন ২৬ উইকেট। খেলতে পারতেন আরও বেশি, ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফরমার হয়েও জাতীয় দলে বেশি সুযোগ পাননি। ১৯৫৯ সালে ইংল্যান্ড সফরে তাঁর দুর্দান্ত সুইং বোলিং তাক লাগিয়ে দিয়েছিল ইংলিশদের। টানা দুই টেস্টে নিয়েছেন ৫ উইকেট, পুরো সফরে প্রথম শ্রেণীর উইকেট ছিল ৭৯টি! পেসার হয়েও ক্লান্তিহীন বোলিং করতে পারতেন। ছিলেন ভারতীয় সেনাবাহিনীতেও, অবসর নিয়েছিলেন কর্নেল হিসেবে। ১৯৬১ সালে শেষ টেস্ট খেললেও প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেছেন ১৯৬৯ পর্যন্ত, নিয়েছেন ২৭৮ উইকেট। ওয়েবসাইট।