কলকাতা টেস্টে ইংলিশ আধিপত্য
কলকাতা টেস্টে নিজেদের প্রথম ইনিংসে রানের পাহাড় গড়তে চলেছে সফরকারী ইংল্যান্ড। বাস্তবতা বলছে, ইংলিশদের এই রানের পাহাড়েই শেষ পর্যন্ত চাপা পড়তে পারে মহেন্দ্র সিং ধোনির দল। আজ তৃতীয় দিন শেষে ৬ উইকেট হারিয়ে ৫০৯ রান সংগ্রহ করেছেন ইংলিশ ব্যাটসম্যানরা। প্রথম ইনিংসে তারা এগিয়ে আছে ১৯৩ রানে। ম্যাট প্রায়র ৪০ ও গ্রায়েম সোয়ান ২১ রানে অপরাজিত আছেন। এর আগে প্রথম ইনিংসে ৩১৬ রানে অলআউট হয় ভারত।১ উইকেটে ২১৬ রান নিয়ে দিনের খেলা শুরু করে ইংল্যান্ডের। আগের দিন অ্যালিস্টার কুক ১৩৬ ও ট্রট ২১ রানে অপরাজিত ছিলেন। আজ ব্যক্তিগত ৮৭ রানে সাজঘরে ফেরেন ট্রট। কুক-ট্রটের ১৭৩ রানের জুটি ভাঙেন প্রজ্ঞান ওঝা। কুক ফেরেন ১৯০ রানে। এ ছাড়া ইয়ান বেল ৫, কেভিন পিটারসেন ৫৪ ও সামিত প্যাটেল ৩৩ রানে আউট হন।এ টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। কিন্তু নিজেদের সংগ্রহটা বেশিদূর নিয়ে যেতে পারেনি স্বাগতিক দল, ইনিংস গুটিয়ে যায় ৩১৬ রানে। দলের হয়ে সর্বোচ্চ ৭৬ রান করেন শচীন টেন্ডুলকার। এ ছাড়া গৌতম গম্ভীর ৬০ ও ধোনি ৫২ রান করেন। ইংল্যান্ডের হয়ে জেমস অ্যান্ডারসন তিনটি ও মন্টি পানেসর চারটি উইকেট শিকার করেন।প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে অ্যালিস্টার কুক ও নিক কম্পটনের উদ্বোধনী জুটিতেই ১৬৫ রান তোলে ইংল্যান্ড। ব্যক্তিগত ৫৭ রানে ওঝার শিকারে পরিণত হন কম্পটন। এর পর কুককে যথার্থ সঙ্গ দেন ট্রট। দ্বিতীয় উইকেট জুটিতে ইংল্যান্ডকে ১৭৩ রান এনে দেন তাঁরা। সূত্র: ক্রিকইনফো।