কলকাতা-ডেকান ম্যাচে শুরু আজ আইপিএল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রহস্যময় এক ব্লগ-লেখক, জন বুকাননের একাধিক অধিনায়ক তত্ত্ব, সৌরভ গাঙ্গুলীকে অধিনায়ত্ব থেকে সরিয়ে দেওয়া নিয়ে শোরগোল, ইডেন গার্ডেনের ফ্লাডলাইট সমস্যা, শাহরুখ খানের ঝলমলে উপস্থিতি...সবই ছিল। শুরু থেকেই আলোচনার শীর্ষেও ছিল কলকাতা নাইট রাইডার্স। ছিল না শুধু মাঠের পারফরম্যান্স। গত দুই আসর মিলে সবচেয়ে ব্যর্থ দল তারাই, ২৬ ম্যাচে ৯টি মাত্র জয়।এবার নতুন শুরু চায় কলকাতা। আগের দুবারের মতো প্রচারণার বাগাড়ম্বর নেই। সৌরভ ফিরে পেয়েছেন নেতৃত্ব। আন্ডারডগদের নিয়ে যিনি কাজ করে অভিজ্ঞ সেই ডেভ হোয়াটমোর কোচ। আজ আইপিএলের উদ্বোধনী দিনেই শুরু হচ্ছে কলকাতার নতুন যাত্রা। মুম্বাইয়ে গতবারের চ্যাম্পিয়ন ডেকান চার্জার্সের মুখোমুখি হবে গত আসরে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা কলকাতা। কলকাতার সমস্যা এবার আসলে দেশের খেলোয়াড়দের নিয়ে। একাদশে সর্বোচ্চ চারজন বিদেশি খেলোয়াড় খেলতে পারে। তার মানে ভারতীয় খেলোয়াড়ই থাকবেন সাতজন। কলকাতা দলে নির্ভর করার মতো ভারতীয় ক্রিকেটার খুঁজে পাওয়া যাচ্ছে না। তার পরও কলকাতার জন্য আজ প্রেরণা হতে পারে খোদ তাদের প্রতিপক্ষই। প্রথম আসরে আট নম্বর দল হওয়া ডেকানই চ্যাম্পিয়ন হয়েছিল গতবার।দ্বিতীয় আসরের নিলামে মাশরাফিকে ৬ লাখ ডলারে কিনে শোরগোল ফেলে দিয়েছিল কলকাতা। অবশ্য মাত্র একটাই ম্যাচ খেলার সুযোগ পেলেছিলেন তিনি। এবার বাংলাদেশের সাবেক কোচ কলকাতার দায়িত্বে। মাশরাফির আশা, আগের চেয়ে এবার বেশি সুযোগ পাবেন। যদিও চার বিদেশি খেলোয়াড়ের কোটার কারণে তাঁর চাওয়া কতটা পূরণ হবে কে জানে। কলকাতার একটি ইংরেজি দৈনিক আভাস দিয়েছে, আজকের ম্যাচে খেলার সম্ভাবনা নেই মাশরাফির। ওয়েবসাইট।