কলকাতার এমন হার!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাল আবার নায়ক হওয়ার সুযোগ ছিল সাকিব আল হাসানের সামনে। প্রতিপক্ষ সেই রাজস্থান। কিন্তু বাংলাদেশ অলরাউন্ডার পারলেন না এবারও। সুবিধাজনক অবস্থায় থাকার পরেও কলকাতার ১০ রানের হারে সাকিবের দায় অবশ্য কমই।
জেতা ম্যাচ কীভাবে হারতে হয়, আরেকবার দেখাল কলকাতা! রাজস্থানের ১৭০ রানের জবাবে উদ্বোধনী জুটিতে উথাপ্পা-গম্ভীর ১৪ ওভারে করেন ১২১ রান। ৩৬ বলে ৫০—জয় তখন কলকাতার হাতের মুঠোয়। কিন্তু ১৫তম ওভারে গম্ভীর-উথাপ্পার উইকেটসহ ওয়াটসন নিলেন ৩ উইকেট। পরের ওভারে লেগস্পিনার তাম্বে করলেন হ্যাটট্রিক। প্রথম বলটি ছিল ওয়াইড, সেটিতে স্টাম্পিং। পরের দুই বলেও উইকেট। বিনা উইকেটে ১২১ থেকে কলকাতা ৬ উইকেটে ১২৩! ‘২ রানে ৬ উইকেট’ বিপর্যয়ে সমীকরণটা দাঁড়ায় ২৮ বলে ৪৮। বল হাতে ১ উইকেট পাওয়া সাকিব এক ছক্কা, এক চারে ১৪ বলে করলেন ২১। সঙ্গী যাদব ১৭ বলে করেন ৯ রান। তথ্যসূত্র: ক্রিকইনফো।