কলকাতার কোচ বেলিস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই দিনের মধ্যেই ডেভ হোয়াটমোরের শূন্যস্থান পূরণ করে ফেলল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। আইপিএলের দলটির নতুন কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন শ্রীলঙ্কার সাবেক কোচ ট্রেভর বেলিস। কেকেআরের মালিক শাহরুখ খান বেলিসকে স্বাগত জানিয়ে বলেছেন, ‘তাঁর সমৃদ্ধ অভিজ্ঞতা, সাফল্য, উপমহাদেশের ক্রিকেট সম্পর্কে যে ধারণা, তাতে আমরা বিশ্বাস করি, কেকেআরকে আরেক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনিই যোগ্য লোক।’ বেলিসও আশা প্রকাশ করে বলেছেন, যে সাফল্যের জন্য চাতক পাখির মতো চেয়ে আছে কলকাতা, সেই সাফল্য ধরা দেবে শিগগিরই। ওয়েবসাইট।