কলকাতার জয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চেন্নাইয়ের কাছে হার দিয়ে আইপিএল শুরু করা কলকাতা নাইট রাইডার্স জিতেছে নিজেদের দ্বিতীয় ম্যাচে। ইডেন গার্ডেনে কাল তারা ৯ রানে হারিয়েছে ডেকান চার্জার্সকে। ক্যালিসের ৪৫ বলে ৫৩ রানের ইনিংসের সুবাদে ১৬৩ রান করে কলকাতা। জবাবে ডেকান ৮ উইকেটে করে ১৫৪ রান। ডেকানের পক্ষে সর্বোচ্চ ৪৮ করেন ভরত চিপলি। ম্যাচের সেরা জ্যাক ক্যালিস। ওয়েবসাইট।