কলকাতার জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়ের জন্য শেষ ১২ বলে সাকিববিহীন কলকাতা নাইট রাইডার্সের প্রয়োজন ছিল ১৬ রান। হাতে ৭ উইকেট। ১৯তম ওভারের প্রথম বলেই চেন্নাইয়ের বোলার ডোয়াইন ব্রাভো ফিরিয়ে দিলেন কলকাতার অধিনায়ক গৌতম গম্ভীরকে। জমে উঠল ম্যাচ। কিন্তু ওই ওভারের শেষ ৫ বলে ১০ রান নিয়ে দলের জয়ের সমীকরণটাকে সহজ করে দেন দেবব্রত দাস ও ইউসুফ পাঠান। শেষ ওভারের প্রথম বলে ২ রান নিয়ে তৃতীয় বলেই আউট হয়ে যান ইউসুফ। তবে শিলিগুড়ির ব্যাটসম্যান দেবব্রত চার মেরে ২ বল হাতে রেখেই কলকাতার (১৪০/৫) ৫ উইকেটের জয় নিশ্চিত করেন। ম্যাচের সেরা দেবব্রতই। রান করেছেন ১১, কিন্তু মাত্র ৪ বলে। স্ট্রাইক রেট ২৭৫!শেষটা দেবব্রত করলেও শুরুটা করেছিলেন গম্ভীর। ওপেনিংয়ে ৫২ বলে ৬৩ রান করেন অধিনায়ক। দলীয় ১৪ রানে ম্যাককালামকে হারানোর পর গম্ভীরই ক্যালিসকে নিয়ে দ্বিতীয় উইকেটে ৭০ রানের জুটি গড়ে পথ দেখান দলকে।এর আগে প্রথমে ব্যাট করতে এসে ১৩৯ রান করে চেন্নাই। স্কোরবোর্ডে ৩২ রান যোগ হতে দুই ওপেনার ডু প্লেসিস ও হাসি আউট হয়ে যান। তবে তিন নম্বরে উইকেটে আসা সুরেশ রায়না ৩৪ বলে ৪৪ এবং অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ৩০ বলে ৩৪ রান করে দলকে লড়াইয়ের একটা পুঁজি গড়ে দেন। ওয়েবসাইট।