কলকাতার ফোরলান-দর্শন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যামেরা, অ্যাকশন, কাট! কাল পুরোটা দিন এই করে কাটল উরুগুয়ের সোনার ছেলে ডিয়েগো ফোরলানের। ক্যামেরার সামনে শুটিং করে করে এমন ব্যস্ত সময় কাটালেন সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে এসে। তবে বাংলাদেশ থেকে এই জায়গাটি খুব কাছে, সীমান্তের ওপারের শহর কলকাতা।ফোরলান ফুটবলার। যেনতেন ফুটবলার নন! বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কারজয়ী ফুটবলার তিনি। ফুটবল ছেড়ে হঠাৎ ক্যামেরা নিয়ে পড়তে গেলেন কেন? কলকাতার নতুন বাংলা টিভি চ্যানেল মহুয়ার আমন্ত্রণে কলকাতায় এসেছেন ফোরলান। একটি ফুটবল রিয়েলিটি শোতে অংশ নেওয়ার জন্য তাঁকে উরুগুয়ে থেকে উড়িয়ে এনেছে চ্যানেলটি। সঙ্গে আসার কথা ছিল তাঁর বান্ধবী জাইরা নারারও। তবে ফোরলানের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, সাও পাওলোতে ছুটি কাটাতে যাওয়া জাইরা শেষ পর্যন্ত কলকাতায় না এসে বাড়ি ফিরে গেছেন।ফোরলান কলকাতায় এসেছেন তিন দিনের জন্য। গত পরশু এসে কলকাতায় পৌঁছেছেন, আগামীকাল চলে যাবেন। এই সফরে তাঁর যে আসল কাজ, সেটাই চলল কাল সারা দিন। তাঁর সঙ্গে কাজ করলেন আরও একজন। তিনি ব্রাজিলের সাবেক ফুটবলার ব্রঙ্কো।পরশু কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বিমানবন্দরে নেমেই ফোরলান সোজা ঢুকে যান হোটেলে। ২৮ ঘণ্টার বিমান-যাত্রার ক্লান্তি ছিল তাঁর চোখেমুখে। কিন্তু বিমান থেকে নেমে বিদেশ-বিভুঁইয়ে তাঁর জন্য শত শত মানুষকে ফুলের মালা হাতে দাঁড়িয়ে থাকতে দেখে মনে হয়, ক্ষণিকের জন্য ক্লান্তিটা কেটে গিয়েছিল তাঁর। ভক্তদের উদ্দেশে হাত নেড়ে অভিনন্দনের জবাব দিয়েছেন।আজকের পুরো দিনটি কলকাতায় থাকবেন। কাল রওনা করে যাবেন দেশের উদ্দেশে। এই দুই দিন অত ব্যস্ততা থাকবে না তাঁর। তবে এই সময়ে তিনি কী করবেন, তা এখনো জানা যায়নি।ফোরলান অবশ্য একটা জায়গায় যাওয়ার কথা বলেছেন। সময় করে একবার দেখে আসতে চান কলকাতায় মাদার তেরেসার বাড়িটা। তিনি আর তাঁর বোন আলেজান্দ্রা ফোরলান মিলে একটি চ্যারিটি সংগঠন চালান। মাদার তেরেসা ভবন থেকে একটু প্রেরণা খুঁজে নেওয়ার চিন্তা তো তিনি করতেই পারেন। ওয়েবসাইট।