কলকাতার বিদায়

শিরোপা ধরে রাখার ক্ষীণ আশাটুকুও শেষ হয়ে গেল কলকাতা নাইট রাইডার্সের। কাল রাঁচিতে পুনে ওয়ারিয়র্সের কাছে ৭ রানের হারটাই নিশ্চিত করেছে, শীর্ষ চারে থাকছে না বর্তমান চ্যাম্পিয়নরা। কলকাতার সামনে কাল ১৭১ রানের লক্ষ্য দিয়েছিল পয়েন্ট টেবিলের তলানির দল পুনে। জবাবে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে কলকাতা তুলতে পারে ১৬৩ রান। ৪৪ বলে ৮ চার ও ২ ছয়ে সর্বোচ্চ ৭২ রান করেন ফিল্ডিংয়ে বাধা দিয়ে আউট হওয়া ইউসুফ পাঠান। এর আগে পুনের হয়ে সর্বোচ্চ ৬৬ রান করে ম্যাচসেরা হয়েছেন মনীশ পান্ডে। গত ১৫ এপ্রিলের পর পুনের এটাই প্রথম জয়।

দিনের অপর ম্যাচে মুম্বাই (১৬৬/৮) ১৪ রানে হারিয়েছে রাজস্থানকে (১৫২/৭)। ওয়েবসাইট।