কলকাতার বিদায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগের দুই আসরে ব্যর্থ কলকাতা নাইট রাইডার্সের এবারও সেমিফাইনালে ওঠা হলো না। মুম্বাই ইন্ডিয়ানসকে ১৭৫ রানে হারাতে পারলে তবেই মিলত সেমির টিকিট। কিন্তু ২০ ওভারের ম্যাচে সে তো অলীক কল্পনা! টস হেরে নামতে হলো ফিল্ডিংয়ে, আর তাতেই সব শেষ! তবে এদিন টেন্ডুলকারবিহীন মুম্বাই ইন্ডিয়ানসকে (১৩৩/৮) ৯ উইকেটে হারিয়েছে সৌরভের কলকাতা (১৩৫/১)। ৩৬ বলে ৪টি চার ও ২টি ছয়ে ৪২ রান করেন সৌরভ। ৫৬ বলে ৫৭ করেন ম্যাককালাম। আইপিএলে এখন কলকাতাই একমাত্র দল, যারা একবারও সেমিফাইনালে ওঠেনি। ওয়েবসাইট।