কলকাতার লক্ষ্য ১৪৪ রান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম ম্যাচের মতো না হলেও আজ বোলিংটা ভালোই করেছিলেন কলকাতা নাইট রাইডার্সের সুনিল নারাইন। ২৮ রানের বিনিময়ে নিয়েছেন দুটি উইকেট। তাঁকে ভালোই সঙ্গ দিয়েছিলেন ব্রেট লি, জ্যাক ক্যালিসরা। তার পরও রাজস্থান রয়্যালস স্কোরবোর্ডে ১৪৪ রান সংগ্রহ করতে পেরেছে ব্রাড হজের লড়াকু ব্যাটিংয়ের সুবাদে। দলের পক্ষে সর্বোচ্চ ৪৬ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন এই অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান।টসে হেরে ব্যাট করতে নেমে তৃতীয় ওভারেই মারমুখী ওপেনার শেন ওয়াটসনের উইকেট হারায় রাজস্থান রয়্যালস। দ্বিতীয় উইকেটে ৩৫ রান সংগ্রহ করেন রাহুল দ্রাবিড় ও আজিনকা রেহানে। অষ্টম ওভারে ১৭ রান করে ফিরে যান অধিনায়ক দ্রাবিড়। খুব বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি স্টুয়ার্ট বিনি। ফিরেছেন ১৪ রান করে। চতুর্থ উইকেটে ব্রাড হজকে সঙ্গী করে স্কোরবোর্ডে ৩৮ রান জমা করেন রেহানে। ১৬তম ওভারে সাজঘরে ফেরার আগে ৩৬ রানের লড়াকু ইনিংস খেলেছেন এই ডানহাতি ওপেনার। তখন রাজস্থানের সংগ্রহ ছিল ১০১ রান। শেষপর্যায়ে ব্রাড হজ ও দিশান্ত ইয়াগনিকের ঝোড়ো ব্যাটিংয়ের সুবাদে স্কোরবোর্ডে ১৪৪ রান জমা করে রাজস্থান রয়্যালস। ব্রাড হজ অপরাজিত ৪৬ রানের ইনিংসটি খেলেন ৩১ বলে। ইয়াগনিক করেন ১৬ রান।