কলকাতায় আসছেন পেলে-রোনালদোরা
পেলের খেলা দেখেননি বলে আফসোস আছে? চাইলে আফসোসটা মুছে ফেলে হয়ে যেতে পারেন চর্মচোখে পেলে-জাদু দেখা ভাগ্যবানদের একজন। এ জন্য শুধু যেতে হবে কলকাতায়। ২৩ জানুয়ারিই যে কলকাতায় আসছেন পেলে!১৯৭৭ সালের ২২ সেপ্টেম্বর দিনটি কলকাতাবাসীর কাছে ফুটবলীয় রূপকথার অংশ হয়ে আছে। স্থানীয় ক্লাব মোহনবাগানের বিপক্ষে একটা প্রদর্শনী ম্যাচে অংশ নিয়েছিলেন তিনবারের বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান কিংবদন্তি। এবারও একটা প্রদর্শনী ম্যাচে অংশ নিতেই কলকাতায় আসছেন পেলে। তবে ইডেন গার্ডেনে নয়, ‘ভারতীয় স্বপ্নের একাদশ’-এর বিপক্ষে ‘সুপারস্টারস’ একাদশের ম্যাচটি হবে সল্টলেক স্টেডিয়ামে।শুধু পেলে নন, তাঁর সঙ্গে কলকাতায় আসছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপ জয়ের দুই নায়ক রোনালদো ও কাফুও। ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপজয়ী দলের ডিফেন্ডার মার্সেল দেশাই, ইতালির কিংবদন্তি ডিফেন্ডার পাওলো মালদিনিসহ বিশ্ববরেণ্য আরও অনেক তারকার পদধূলিই পড়বে সল্টলেকে। গোলপোস্টের নিচে থাকবেন কলম্বিয়ার ঝাঁকড়া চুলের সেই খ্যাপাটে গোলরক্ষক রেনে হিগুইতা। সুপারস্টারস একাদশের নেতৃত্ব দেবেন কাফু। কোচ হল্যান্ডের ১৯৮৮ ইউরোজয়ী দলের অধিনায়ক রুদ খুলিত। ভারতীয় স্বপ্নের একাদশের অধিনায়ক থাকবেন বাইচুং ভুটিয়া। খেলবেন বিজয়ন, বাসুদেব মণ্ডলের মতো সাবেক তারকারাও।এক লাখ ২০ হাজার দর্শক ধারণক্ষমতার স্টেডিয়ামে প্রবেশমূল্য নেহাতই কম—৩০০ ও ৫০০ রুপি। ওয়েবসাইট।