কলকাতায় ইন্দো-বাংলা গেমসের উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্দো-বাংলাদেশ বাংলা গেমস নিয়ে সম্প্রীতির বাতাবরণই চোখে পড়ে বেশি। তবে এটি দুই বাংলার ক্রীড়া-শ্রেষ্ঠত্বের লড়াইও বটে। তিন বছর আগে প্রথম গেমসে পশ্চিমবঙ্গের কাছে হেরে এসেছিল বাংলাদেশ। তবে এবার লক্ষ্য জিতে আসা। গেমসে ১০টি খেলা হচ্ছে, যা আজ শুরু কলকাতার বিভিন্ন ভেন্যুতে।বাংলাদেশের জন্য সবচেয়ে সম্ভাবনাময় শ্যুটিং হবে আসানসোলে, সাঁতার বালিঘাটা সাঁতারপুলে, অ্যাথলেটিকস সল্ট লেকে, ফুটবল (মহিলা) হাওড়া মিউনিসিপ্যাল করপোরেশন ও খড়দহ বিদ্যাসাগর মাঠে, ময়দানে কাবাডি, বাস্কেটবল ও জুডো; ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে খো খো এবং সল্ট লেকে জিমন্যাস্টিকস।কাল নেতাজি সুভাষচন্দ্র ইনডোরে উদ্বোধন হয়েছে গেমস। ‘বন্দে বন্দে মা-তারাম, ও ইন্দো-বাংলা, ইন্দো-বাংলা ২০১০’ থিম সং দিয়ে শুরু হয় দেড় ঘণ্টার অনুষ্ঠান। মার্চ পাস্টে বাংলাদেশের পতাকা বহন করেন সাঁতারু শাহজাহান আলীর (রনি) হাতে। ভারতের কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী এম এস গিল উদ্বোধন করেন তিন দিনের গেমস।