কলকাতায় ফোরলান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিন দিনের সফরে আজ শুক্রবার কলকাতায় এসেছেন বিশ্বকাপে গোল্ডেন বল জয়ী উরুগুয়ের তারকা ফুটবলার ডিয়েগো ফোরলান। মহুয়া বাংলা নামের একটা টেলিভিশন চ্যানেলের উদ্যোগে আয়োজিত রিয়েলিটি শোতে অংশ নেবেন ফোরলান। নতুন ফুটবলার খুঁজে বের করার লক্ষ্যে এই রিয়েলিটি শোর আয়োজন করা হবে।পরে সল্টলেক স্টেডিয়ামে রিয়েলিটি শো থেকে নির্বাচিত সেরা ১১ জনের সঙ্গে মোহনবাগানের একটি প্রীতি ম্যাচে উপস্থিত থাকবেন ফোরলান।—টাইমস অব ইন্ডিয়া