কলকাতায় বিজিবি-বিএসএফের প্রীতি ম্যাচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বল হাতে বিজিবির (সাদাপোশাক) খেলোয়াড়। ছবি: ভাস্কর মুখার্জি, কলকাতা
বল হাতে বিজিবির (সাদাপোশাক) খেলোয়াড়। ছবি: ভাস্কর মুখার্জি, কলকাতা

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে আজ রোববার বিকেলে এক মৈত্রী বাস্কেটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, বন্ধুত্বের বন্ধন দৃঢ় করার লক্ষ্যেই দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে এ আয়োজন করা হয়।

বিজিবির খেলোয়াড়দের সঙ্গে মন্ত্রী মনিষ গুপ্তের শুভেচ্ছা বিনিময়। ছবি: ভাস্কর মুখার্জি, কলকাতা
বিজিবির খেলোয়াড়দের সঙ্গে মন্ত্রী মনিষ গুপ্তের শুভেচ্ছা বিনিময়। ছবি: ভাস্কর মুখার্জি, কলকাতা

এই খেলায় অংশ নেওয়ার জন্য বাংলাদেশ থেকে ১৪ সদস্যের একটি দল কলকাতায় যায়। এর নেতৃত্ব দেন মেজর মো. তারিক এলাহি।
এই মৈত্রী ম্যাচের উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের বিদ্যুত্ মন্ত্রী মনিষ গুপ্ত। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএসএফের মহাপরিচালক (এসএসবি) বি ডি শর্মা, বিএসএফের আইজি (দক্ষিণবঙ্গ) আর কে মিশ্র প্রমুখ।
বিজিবি ও বিএসএফের মধ্যে ২০ মিনিট করে চারটি খেলা অনুষ্ঠিত হয়। এতে বিএসএফ (৬৯ পয়েন্ট) বিজিবিকে (৪৫ পয়েন্ট) পরাজিত করে। ২০ আগস্ট একই ধরনের মৈত্রী ম্যাচ অনুষ্ঠিত হবে রাজধানী দিল্লিতে।