কলঙ্কিত ক্রিকেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হেয়ারও জানতেনপাকিস্তান-ভারত-শ্রীলঙ্কার সঙ্গে তাঁর খাতির আছে, এমন অভিযোগ ড্যারেল হেয়ারের শত্তুরেও করবে না। ওভাল-কাণ্ডের পর থেকে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক তো দা-কুমড়োর চেয়েও খারাপ। তবে সেসব পুরোনো কথা মনে না করেই ড্যারেল হেয়ার বলছেন, তিনি এবং অন্য আম্পায়াররা নাকি বছর দশেক আগে থেকেই জানতেন, পাকিস্তানিরা এমন ইচ্ছে করে নো-বল করলেও করতে পারে। তাঁদের জানিয়েছিল আসলে আইসিসির দুর্নীতি দমন বিভাগ (এসিএসইউ)। তাহলে এত দিনে এসিএসইউ কাউকে ধরতে ব্যর্থ হলো কেন? এই ব্যর্থতার জন্য হেয়ারের প্রস্তাব, ‘মনে হচ্ছে, দুর্নীতিবিরোধী এই ইউনিটকে বাতিল করে নিউজ অব দ্য ওয়ার্ল্ডকে তদন্তের জন্য ডাকা দরকার!’ ওয়েবসাইট।আদালতের সমনলোকে বলে, পাকিস্তানের আদালত নাকি শামুকের চেয়েও ধীরে চলে। এখানে মামলায় সিদ্ধান্ত পেতে যুগ কেটে যায়। সব অপপ্রচার। পরশু আদালতে রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছে, গতকালই আদালত আসামিদের প্রতি সমন জারি করে দিয়েছেন। ‘স্পট ফিক্সিং’-এর অভিযোগ ওঠায় পাকিস্তানি এক আইনজীবী সালমান বাট, কামরান আকমল, মোহাম্মদ আসিফ, মোহাম্মদ আমির এবং নাম না জানা তিন ক্রিকেটারের নামে দেশদ্রোহের মামলা ঠুকে দিয়েছিলেন। সেই মামলায় লাহোরের উচ্চ আদালত এই সাত ক্রিকেটার এবং পিসিবির প্রধান ইজাজ বাট ও ক্রীড়ামন্ত্রী ইজাজ জাখারানিকে আদালতে ডেকে পাঠিয়েছেন। কবে উপস্থিত হতে হবে জানেন? ৭ সেপ্টেম্বর। সেদিনও ইংল্যান্ডে পাকিস্তানের ম্যাচ আছে। এ জন্যই বলে, আইন অন্ধ! এএফপি।উকিল নোটিশনিউজ অব দ্য ওয়ার্ল্ড পত্রিকাটি গরম খবর ফাঁস করেছে। পাকিস্তানি ক্রিকেটাররা সবাই তাদের ভয়ে জড়োসড়ো থাকবে, এমন আশা করলে ভুল হবে। সবাই তো আর বাট-আমির নন। অন্তত একজন ইউনুস খান এখনো আছেন, যাঁর কাছ থেকে পার পেয়ে যাওয়া কঠিন। ইউনুস ঠিকই উকিল নোটিশ পাঠিয়ে দিয়েছেন পত্রিকাটিকে। এর মধ্যে ইউনুস এলেন কোত্থেকে! এলেন, কারণ পত্রিকাটি লিখেছে, মাজহার-আজহার মাজিদ ভ্রাতৃদ্বয় আরও অনেকের মতো ইউনুসেরও এজেন্ট। কিন্তু ঘটনা সত্যি নয়। ইউনুস ২০০৬ সালে মাজিদ ভাইদের এজেন্ট হওয়ার প্রস্তাব ফিরিয়ে দেন। তাই এ কথা লেখায় পত্রিকাটিকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এবং পাকিস্তানের বন্যা-ত্রাণ তহবিলে ১০ হাজার মার্কিন ডলার দিতে হবে বলে একটা নোটিশ পাঠিয়ে দিয়েছেন ইউনুস। শাবাশ, পাঠান! ওয়েবসাইট।আকমল পাপী নন?মাজহার মাজিদ বলার পর থেকে সবারই কথাটা সত্যি মনে হচ্ছে, সিডনি টেস্টটা তাহলে পাতানোই ছিল। প্রমাণ, এক মাইক হাসির তিন-তিনটা ক্যাচ ফেলেছিলেন কামরান আকমল। এতেই কি মনে হয় না, আকমল ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত? আর সবার মনে হতে পারে, ইয়ান হিলির তা মনে হয় না। সাবেক অস্ট্রেলীয় উইকেটরক্ষক বরং মনে করেন, টেনশনে শরীর আড়ষ্ট থাকায় আকমল ক্যাচগুলো ফেলেছিলেন। নইলে অমন ক্যাচ কারও ইচ্ছে করে ফেলা সম্ভব নয়। হিলি এ কথা বলছেন ওই টেস্টের সপ্তাহ দুয়েক আগে তাঁর সঙ্গে আকমলের কথাবার্তার ভিত্তিতে। নিজের বাজে ফর্ম কাটিয়ে উঠতে আকমল হিলির সাহায্যও চেয়েছিলেন। ওয়েবসাইট।আরও ৮২ ম্যাচ!জল গড়াতে গড়াতে কোথায় গিয়ে ঠেকবে, কে জানে! তবে, আপাতত জলের গতিপথটা অনেক লম্বা বলেই মনে হচ্ছে। কারণ, সদ্য তৈরি হওয়া স্পট ফিক্সিং বিতর্কের হোতা মাজহার মাজিদ দাবি করেছেন, পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে তাঁর আড়াই বছরের সম্পর্ক। এই সময়ে তাঁরা অনেক টাকা বানিয়েছেন। তার মানে, বিস্তর ম্যাচও পাতানো হয়েছিল? সেটাই এখন খতিয়ে দেখতে চাইছে আইসিসির দুর্নীতি দমন ইউনিট (এসিএসইউ)। টেলিগ্রাফ পত্রিকার দাবি, এসিএসইউ ৮২টি টেস্ট ও ওয়ানডেকে এখন তদন্তের আওতায় নিতে যাচ্ছে। ওয়েবসাইট।বীনা মালিকই বিপাকেকী দরকার ছিল কেঁচো খুঁড়তে যাওয়ার! বীনা মালিকের খোঁড়া সেই গর্ত থেকে এখন সাপ বেরোনোর উপক্রম। টেলিভিশন সাক্ষাৎকারে পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ আসিফের সাবেক প্রেমিকা মালিক অভিযোগ করেছিলেন, জনৈক দীক্ষিত নামের এক ভারতীয় বাজিকরের সঙ্গে আসিফের যোগাযোগ আছে। সেই ‘জনৈক’ প্রকাশ্যে এসেছেন, তাঁর নাম ধীরাজ দীক্ষিত। পেশায় ফটোগ্রাফার এই ভদ্রলোক এখন উল্টো দাবি করছেন, বীনা মালিকই তাঁকে ম্যাচ পাতানোয় অংশ নেওয়ার প্রস্তাব দিয়েছিলেন! মালিক নাকি ফোনে দীক্ষিতকে বলেছিলেন, তাঁর সঙ্গে পাকিস্তানের সাত ক্রিকেটারের সমঝোতা আছে। ইচ্ছে করলে তাঁরা কোনো ম্যাচ পাতাতে পারেন। অভিযোগ করতে গিয়ে কি ফেঁসে গেলেন বীনা মালিক? ওয়েবসাইট।