কলঙ্কিত ক্রিকেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাঙ্গাকারাও প্রশ্নবিদ্ধ!এ যেন আরেকবার হানসি ক্রনিয়ের ফেরা! নব্বইয়ের দশকের মতোই আবারও ভদ্রলোকদের নামেও খবর আসতে শুরু করেছে। ক্রিকেট নৈতিকতার প্রতিমূর্তি হয়ে ওঠা কুমার সাঙ্গাকারাকে নিয়েও অভিযোগ! সংবাদমাধ্যমের দাবি, সাঙ্গাকারার সাম্প্রতিক কিছু আচরণের ফলে তাঁকে আইসিসির দুর্নীতি দমন ও নিরাপত্তাবিষয়ক কমিটি (এসিএসইউ) এবং শ্রীলঙ্কান পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। বলা হচ্ছে, সাঙ্গাকারাকে নাকি কিছু অবৈধ বাজিকরের সঙ্গে গভীর রাতে ঘোরাঘুরি করতে দেখেন শ্রীলঙ্কান ক্রিকেটাররা। তাঁরা প্রথমে এ বিষয়ে সাঙ্গাকারাকেই সতর্ক করে দিয়েছিলেন। পরে নিয়ম অনুযায়ী এসিএসইউকে জানিয়েছেন। শ্রীলঙ্কান পুলিশেরও নাকি এ বিষয়ে তদন্ত অনেক দূর এগিয়েছে। কিন্তু পুরো বিষয়টি যত দূর সম্ভব গোপন রাখার চেষ্টা করছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। ওয়েবসাইট।পিসিবির জরুরি বৈঠকপাকিস্তানে নানা কারণেই সারা বছর ‘জরুরি অবস্থা’ লেগে থাকে। পাকিস্তানের এমন জরুরি অবস্থা এবার লন্ডন পর্যন্ত পৌঁছে গেল। লন্ডনে জরুরি সভা ডেকেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি), যাতে পাকিস্তান সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে থাকবেন হাইকমিশনার ও তদন্তকারী কর্মকর্তারা। ব্রিটিশ ট্যাবলয়েড নিউজ অব দ্য ওয়ার্ল্ড আরও এক দফা বিপর্যয়ের মধ্যে ফেলে দিয়েছে পাকিস্তানকে। এবার তারা ফাঁস করে দিয়েছে ব্যাটসম্যান ইয়াসির হামিদের বিস্ফোরক এক সাক্ষাৎকার। পত্রিকাটি এমনও দাবি করেছে, পাকিস্তানের ঝামেলা সালমান বাট, মোহাম্মদ আমির ও মোহাম্মদ আসিফেই শেষ হচ্ছে না। আইসিসি ‘চতুর্থ এক খেলোয়াড়’কে নিয়েও তদন্ত শুরু করেছে। বিস্ফোরক এসব নতুন তথ্যের ধকল সামলাতেই জরুরি সভা ডেকেছে পিসিবি। ওয়েবসাইট। পাওয়ার বলছেনসব ভারতের ষড়যন্ত্র। পাকিস্তানি মিডিয়ার ধারণা এমনটাই। সেই ষড়যন্ত্র-তত্ত্বে ঘি ঢেলে ব্রিটেনে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সামসুল হাসান মন্তব্য করেছিলেন, হারুন লরগাত নাকি ফোনে শারদ পাওয়ারের সঙ্গে কথা বলার পরই তিন ক্রিকেটারকে সাময়িক নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেন। এর আগে পরিস্থিতি ছিল অন্যরকম। আইসিসি সভাপতি পাওয়ার ভারতীয়—দুই-দুই যোগ করে পাঁচ বানিয়ে নেওয়া যায় বৈকি। পাকিস্তানি মিডিয়ার অমন অভিযোগের পর মুখ খুললেন পাওয়ার। বললেন, তিন ক্রিকেটারের ভালোর জন্যই এই সাময়িক বহিষ্কারাদেশ, ‘আমরা কাউকে এখনো শাস্তি দিইনি। সুনির্দিষ্ট খেলোয়াড়দের নোটিশ দেওয়া হয়েছে মাত্র। এতে করে বরং তাদের সামনে সুযোগ তৈরি হলো আত্মপক্ষ সমর্থন করার।’ ওয়েবসাইট। রমিজের কড়া ভাষ্যপরিস্থিতি যেদিকে এগোচ্ছে, মনে হয় ফেঁসেই যাবেন সালমান বাট। তবে শেষ পর্যন্ত যা-ই হোক রমিজ রাজার কাঠগড়া থেকে কিন্তু মুক্তি মিলছে না তাঁর। সাবেক পাকিস্তান অধিনায়ক ঝাঁজালো ভাষায় সমালোচনা করেছেন বর্তমান টেস্ট অধিনায়কের। বাটকে সরাসরি মিথ্যাবাদী বলেছেন রমিজ। স্পট ফিক্সিং থেকে নিজেকে বাঁচাতে বাট যেসব যুক্তি তুলে ধরেছেন, সবই রমিজের কাছে মনে হচ্ছে হাস্যকর। ‘সালমান বাটের যুক্তিগুলো আমার কাছে মনে হচ্ছে কৌতুক, বড় কৌতুক। আপনি যদি নির্দোষ হন, সামনে এগিয়ে এসে জোর গলায় বলতে হবে, “আমি এসব কিছুই করিনি। তাই এ ধরনের অভিযোগের পরোয়া করি না”।’ বাটের মিনমিনে সুরে অন্য কিছুর আভাস পাচ্ছেন জানিয়ে বলেছেন রমিজ। ওয়েবসাইট।