কলম্বিয়ার সঙ্গী গ্রিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হয়ে গিয়েছিল প্রথম দুই ম্যাচ জেতার পরই। কাল জাপানের সঙ্গে ড্র করলে কিংবা হেরে গেলেও খুব একটা ক্ষতি হতো না কলম্বিয়ার। কিন্তু সেটা হলে কি আর তাদের নামের পাশে বিশ্বকাপের ডার্ক হর্স কথাটা মানায়! আসলেই যে এই বিশ্বকাপে অনেক দূর যাওয়ার সামর্থ্য আছে, সেটাই যেন আরও একবার প্রমাণ করল হোসে পেকারম্যানের দল। জাপানকে ৪-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই দ্বিতীয় রাউন্ডে উঠে গেল কলম্বিয়া। জোড়া গোল করেছেন কলম্বিয়ান ফরোয়ার্ড জ্যাকসন মার্টিনেজ। কলম্বিয়ার অন্য দুটি গোল হুয়ান কুয়াদ্রাদো ও জেমস রদ্রিগেজের।
ফোর্তালেজায় নাটকীয় অন্য ম্যাচে আইভরিকোস্টকে ২-১ গোলে হারিয়ে গ্রুপ রানার্সআপ হয়েছে গ্রিস। ১-১ সমতার পর যোগ হওয়া সময়ে পেনাল্টি থেকে গোল করে গ্রিসকে দুর্দান্ত এক জয় এনে দেন গিওর্গস সামারাস।
দ্বিতীয় রাউন্ডে কলম্বিয়া খেলবে উরুগুয়ের বিপক্ষে। গ্রিসের প্রতিপক্ষ কোস্টারিকা।