কলম্বিয়ার সাফল্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের অন্যতম ফেবারিট হিসেবে নিজেদের দাবিকে আরও জোরালো করল কলম্বিয়া। গ্রুপ পর্যায়ে সব কটি ম্যাচ জিতেই দ্বিতীয় রাউন্ডে পা রেখেছে স্বাগতিকেরা। পরশু ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারিয়েছে তারা। ৩৭ মিনিটে লুইস মুরিয়েল কলম্বিয়ার একমাত্র গোলটি করেন।এই গ্রুপ থেকে শেষ ষোলোতে কলম্বিয়ার সঙ্গী হয়েছে ফ্রান্স। মালিকে ২-০ গোলে হারিয়ে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়েছে ফরাসিরা। কলম্বিয়ার কাছে পরাজিত দক্ষিণ কোরিয়াও অন্যতম সেরা তৃতীয় দল হিসেবে উঠেছে নকআউট পর্বে।‘বি’ গ্রুপে নিউজিল্যান্ডকে একমাত্র গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে পর্তুগাল। দ্বিতীয় রাউন্ডে উঠেছে উরুগুয়েকে ১-০ গোলে হারানো ক্যামেরুনও। আর এই পরাজয় বিদায় নিশ্চিত করেছে সাম্প্রতিক সময়ে বিভিন্ন টুর্নামেন্টে সাফল্য পাওয়া উরুগুয়ের।এখন পর্যন্ত ১৩টি দল শেষ ষোলোতে নিজেদের স্থান নিশ্চিত করেছে। আজ সকালে ‘সি’ ও ‘ডি’ গ্রুপের চার ম্যাচ দিয়েই ঠিক হবে বাকি তিনটি দল। শেষ ষোলোতে যাওয়া দলগুলো হচ্ছে কলম্বিয়া, ফ্রান্স, দক্ষিণ কোরিয়া, পর্তুগাল, ক্যামেরুন, স্পেন, নাইজেরিয়া, সৌদি আরব, ব্রাজিল, মিসর, আর্জেন্টিনা, মেক্সিকো ও ইংল্যান্ড। ওয়েবসাইট।