কলম্বো টেস্ট জিততে ভারতের প্রয়োজন ২০৪, শ্রীলঙ্কার ৭ উইকেট
ক্রমশই উত্তেজনাপূর্ণ হয়ে উঠছে ভারত-শ্রীলঙ্কা টেস্ট সিরিজের তৃতীয় টেস্ট। আজ শুক্রবার চতুর্থ দিনের শুরুতে দুই উইকেটে ৪৫ রান নিয়ে ব্যাট করতে নেমে ২৬৭ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কান ইনিংস। ২৫৭ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে দিন শেষে ৫৩ রান সংগ্রহ করতেই তিন উইকেট হারিয়ে ফেলেছে ভারত। এখন জয়ের জন্য ভারতের দরকার ২০৪ রান আর শ্রীলঙ্কার দরকার সাত উইকেট।ভারতীয় স্পিনারদের ঘূর্ণির সামনে সামারাবিরা আর মেন্ডিস ছাড়া আর কেউই বেশিক্ষণ টিকতে পারেননি। নবম উইকেট জুটিতে ১১৮ রান যোগ করে শ্রীলঙ্কাকে বড় বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেন এই দুই ব্যাটসম্যান। সামারাবিরা করেন ৮৩। মেন্ডিস করেন তাঁর ক্যারিয়ার-সেরা ৭৮ রান। শেবাগ, ওঝা ও অমিত মিশ্র প্রত্যেকেই নেন তিনটি করে উইকেট।২৫৭ রানের টার্গেটকে সামনে রেখে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই আগের ইনিংসে সেঞ্চুরি করা শেবাগকে ফিরিয়ে দেন সুরজ রণদিভ। ২৭ রানের মাথায় আবার আঘাত হানেন রণদিভ। এবার শিকার রাহুল দ্রাবিড়। কয়েক ওভার পরে আবারও রণদিভের শিকারে প্যাভিলিয়নমুখী হন মুরালি বিজয়। দিন শেষে টেন্ডুলকার ১১ রানে ও ইশান্ত শর্মা দুই রানে অপরাজিত আছেন। ওয়েবসাইট