কলম্বো টেস্টে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 সিংহলিজ স্পোর্টস ক্লাব (এসএসসি) মাঠে দশম টেস্ট সেঞ্চুরি করেছেন জয়াবর্ধনে। এক ভেন্যুতে সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরির নতুন বিশ্ব রেকর্ড এটি। সাঙ্গাকারা করেছেন সপ্তম ডাবল সেঞ্চুরি। টেস্টে সাত বা এর বেশি ডাবল সেঞ্চুরি আছে আর তিনজনের। ১২টি নিয়ে তালিকার শীর্ষে ব্র্যাডম্যান। ব্রায়ান লারার ৯টি, ওয়ালি হ্যামন্ডের ৭টি। ৬৪২/৪ ভারতের বিপক্ষে শ্রীলঙ্কার তৃতীয় সর্বোচ্চ স্কোর। টেস্টে শ্রীলঙ্কার ৬০০ বা এর বেশি রানের ইনিংস ১১টি, এর ৫টিই ভারতের বিপক্ষে। একই ইনিংসে শ্রীলঙ্কার তিন বা ততোধিক ব্যাটসম্যানের সেঞ্চুরি করার নবম নজির হলো এই টেস্টে। পাঁচবারই ভারতের বিপক্ষে। জয়াবর্ধনে-সাঙ্গাকারা জুটির মোট রান পৌঁছাল ৪৭৯৮-এ। ওপেনার নয়, এমন জুটির মধ্যে তাঁদের চেয়ে বেশি রান আছে শুধু টেন্ডুলকার-দ্রাবিড়ের (৫৯৯৭)। শেবাগের আগে টেস্টে ৯৯ রানে স্টাম্পিংয়ের শিকার হয়েছেন মাত্র দুজন—পাকিস্তানের মাকসুদ আহমেদ (১৯৫৫ সালে ভারতের বিপক্ষে) ও নিউজিল্যান্ডের জন রাইট (১৯৯২ সালে ইংল্যান্ডের বিপক্ষে)। টেন্ডুলকারের ৪৮তম টেস্ট সেঞ্চুরির একটা বিশেষ তাৎপর্য আছে। ১৯৯৯ সালের পর শ্রীলঙ্কায় শেবাগ ছাড়া অন্য কোনো ভারতীয় ব্যাটসম্যানের প্রথম সেঞ্চুরি এটি।