কলম্বোয় সোনা জিতল আরিফুল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলম্বোয় দক্ষিণ এশিয়ান অ্যাকুয়াটিক চ্যাম্পিয়নশিপে ছেলেদের গ্রুপে কাল সোনা জিতল বাংলাদেশের সাঁতারু আরিফুল ইসলাম। ১৫-১৭ বছর বয়সীদের বিভাগে ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে চ্যাম্পিয়ন হয়েছে বিকেএসপির এই ছাত্র। এই ইভেন্টে মেয়েদের বিভাগে ব্রোঞ্জ পেয়েছে রুমানা আক্তার। ১৮-ঊর্ধ্ব বিভাগে ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে রুপা জিতেছেন এসএ গেমসে সোনাজয়ী মাহফুজা আক্তার শিলা।