কলম্বোর ম্যাচ পাল্লেকেলেতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলম্বোয় কয়েক দিন ধরেই থেমে থেমে চলছে বৃষ্টি। বৃষ্টির হানা থেকে খেলা বাঁচাতে কলম্বো থেকে ম্যাচ অন্যত্র সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড।লঙ্কান ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, ওয়ানডে সিরিজের পরবর্তী দুটি ম্যাচ কলম্বোর বদলে পাল্লেকেলেতে অনুষ্ঠিত হবে। আবহাওয়ার সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করে বাকি ম্যাচগুলোর ব্যাপারে পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে।পাল্লেকেলেও অবশ্য ভেন্যু হিসেবে মোটেই নিরাপদ নয়। গতকাল বৃহস্পতিবার এখানে স্বাগতিক শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের মধ্যকার পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে একটি বলও মাঠে গড়ানো সম্ভব হয়নি। এর আগে এই পাল্লেকেলেতেই সফরের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি মাত্র ১৬ ওভার খেলা হতে না হতেই বন্ধ হয়ে যায়। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সিরিজের শেষ দুটি ম্যাচ হাম্বানটোটায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।