কলম্বোয় নিষ্প্রাণ ড্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেলার বড় একটা অংশ কেড়ে নিয়েছে বৃষ্টি। সঙ্গে পাকিস্তানি ও লঙ্কান ব্যাটসম্যানদের নজর কাড়া পারফরম্যান্স। কলম্বো টেস্টের সামগ্রিক পরিস্থিতিতে স্পষ্ট ছিল, ড্রয়ে সমাপ্ত হবে ম্যাচটা। শেষ পর্যন্ত হলোও তা-ই। খেলার জানা ফলের মধ্যেও আজ টেস্টের শেষ দিনে ‘আক্ষেপ’ নিয়ে ফিরলেন লঙ্কান ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা।সাঙ্গাকারার আক্ষেপের কারণ, মাত্র ৮ রানের জন্য ডাবল সেঞ্চুরি মিস হওয়া। তিলকরত্নে দিলশান ও সাঙ্গাকারা দ্বিতীয় উইকেটে ২২৫ রানের দেখা পায় শ্রীলঙ্কা। দিলশান ফেরেন ব্যক্তিগত ১২১, আর সাঙ্গাকারা ১৯২ রানে। তবে বাকি ব্যাটসম্যানদের ব্যর্থতায় মাত্র ৩৯১ রানে গুটিয়ে যায় লঙ্কানদের প্রথম ইনিংস।প্রথম ইনিংসে সাঙ্গাকারার মতো হতাশায় পুড়েছিলেন পাকিস্তানি ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজ। মাত্র ৪ রানের জন্য ডাবল সেঞ্চুরি মিস করেছিলেন তিনি। আজহার আলী করেন ১৫৭ রান। ৬ উইকেটে ৫৫১ রান তোলে প্রথম ইনিংস ঘোষণা করে পাকিস্তান।দ্বিতীয় ইনিংসটা সংক্ষিপ্ত হয়েছে দুই দলেরই। ২ উইকেটে ১০০ রান নিয়ে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে পাকিস্তান। আর শ্রীলঙ্কা ২ উইকেটে ৮৬ রান তুলতেই খেলা শেষ। সংক্ষিপ্ত স্কোরপাকিস্তান প্রথম ইনিংস: ৫৫১/৬ ঘোষণাহাফিজ ১৯৬, আজহার ১৫৭শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ৩৯১/১০সাঙ্গাকারা ১৯২, দিলশান ১২১পাকিস্তান দ্বিতীয় ইনিংস: ১০০/২ ঘোষণাতৌফিক ৪২*, রেহমান ৩৬শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংস: ৮৬/২(পঞ্চম দিনের খেলা শেষে)পারানাভিতানা ৩২, দিলশান ২৮ফল: ম্যাচ ড্রসিরিজ: তিন ম্যাচের সিরিজে শ্রীলঙ্কা ১-০ তে এগিয়ে।সূত্র: ক্রিকইনফো