প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনেক সিনেমাতেই একটা দৃশ্য দেখা যায়। চলতি পথে নায়ক-নায়িকা ঝগড়া করছেন। পাশে থেকে কেউ হয়তো তা মেটাতে এলেন। নায়িকা তখন তাঁকে কড়া ভাষায় বলেন, আমাদের ব্যাপারে নাক গলাচ্ছেন কেন? অ্যাটলেটিকো মাদ্রিদ ডিফেন্ডার লুকাস হার্নান্দেজ আর তাঁর বান্ধবীর এটা বলারও উপায় নেই। দুজনের ঝগড়া গড়িয়েছিল হাতাহাতিতে। হাসপাতাল পর্যন্ত যেতে হয়েছে হার্নান্দেজের ২১ বছর বয়সী বান্ধবীকে। ঘটনা আদালত পর্যন্ত গড়িয়েছে। যদিও দুজনের কেউই কারোর বিরুদ্ধে নালিশ করেননি। আদালত দুজনকেই শাস্তি দিয়েছেন—৩১ দিন সমাজসেবামূলক কাজ করতে হবে তাঁদের। দেড় বছর নিজেদের সঙ্গে কোনো ধরনের বন্দুক রাখতে পারবেন না তাঁরা। তবে তাদের জন্য সবচেয়ে বড় শাস্তি মনে হয় অন্য একটি। আগামী ছয় মাস একে-অন্যের সঙ্গে দেখা করতে পারবেন না তাঁরা! এএফপি।