কলা-ঝড়ের পর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কদিন ধরেই কলা নিয়ে তোলপাড় চলেছে টুইটার-ফেসবুকে। দানি আলভেজের বর্ণবাদের বিরুদ্ধে সেই অভিনব প্রতিবাদের পর তো কলা নিয়ে ছবি তোলার ধুমই পড়ে যায়। এসব দেখে পেলে বলছেন, আলভেজ চায়ের কাপে ঝড়ই তুলে দিয়েছেন। এ বিষয়ে নিজের মতামতও দিলেন ফুটবলসম্রাট, ‘ফুটবলেই শুধু বর্ণবাদ আছে এমন নয়। অনেক দিন ধরেই সমাজের বিভিন্ন অংশে সেটি ছড়িয়ে পড়েছে।’ পেলে অবশ্য ভালো করেই জানেন বর্ণবাদের থাবা আসলে কতটা বিস্তৃত। এখন তো কলা ছুড়ে মারা হয়। আগের পরিস্থিতি ছিল আরও খারাপ! পেলে জানাচ্ছেন, তাঁর সময়ে প্রমাণ সাইজের আম, গুনায়াবানাও (একধরনের দক্ষিণ আমেরিকান ফল) ছুড়ে মারা হতো! এএফপি।