কলাবাগান সিএতে তিন জিম্বাবুইয়ান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম ম্যাচে দলে কোনো বিদেশি ছিল না। বিকেএসপিতে ভিক্টোরিয়ার বিপক্ষে সেই ম্যাচ ভেসে গেছে বৃষ্টিতে। ১৭ সেপ্টেম্বর মোহামেডানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে কলাবাগান ক্রিকেট একাডেমি তিনজন বিদেশি নিয়েই মাঠে নামতে পারে। ম্যাচের আগের দিন ঢাকায় এসে পৌঁছাবেন জিম্বাবুয়ের তিন ক্রিকেটার হ্যামিল্টন মাসাকাদজা, ভুসিমুজি সিবান্দা ও সিকান্দার রাজা।