কলার খোসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিল্লিতে আফগানিস্তানের সামনে তখন কাঁপছে ইংল্যান্ড। ৫৭ রানে ইংল্যান্ডের নেই ৬ উইকেট। অঘটনের স্বপ্ন দেখা শুরু করে দিয়েছিল আফগানিস্তান। খেলার জগতে বড় দলগুলোর এমন অঘটনের শিকার হওয়াকে ‘কলার খোসায় পিছলে পড়া’ বলা হয়। তবু যদি কারও বুঝতে সমস্যা হয়, সেটি পরিষ্কার করে দিলেন মাইকেল ভন। কাল ইংল্যান্ড ইনিংসের ওই অবস্থায় সাবেক প্রোটিয়া অধিনায়ক গ্রায়েম স্মিথের টুইটারে একটি ভিডিও পোস্ট করেন। সেখানেই সাবেক ইংলিশ অধিনায়ক ভন সবাইকে হাতে-কলমে দেখালেন কীভাবে কলার খোসায় আছাড় খেতে হয়। প্রথমে একটি কলার খোসা আলাদা করে মেঝেতে রাখলেন, তারপর সেটির ওপর পা রেখে আছাড় খেলেন। বুঝিয়ে দিলেন, ইংলিশ ব্যাটসম্যানরা যে আত্মহত্যার মিছিল করেছেন সেটির সঙ্গে শুধু এরই তুলনা চলে। তবে ভনের ভয় পুরোপুরি সত্যি হয়নি, প্রাথমিক ধাক্কা কাটিয়ে ম্যাচ জিতেছে ইংল্যান্ড। সূত্র: স্টার স্পোর্টস।