উরুগুয়ের বিপক্ষে জীবনের প্রথম বিশ্বকাপ গোলটি পেলেন ওয়েইন রুনি। কিন্তু দশম প্রচেষ্টায় পাওয়া এই বহু-আরাধ্য গোলটি তিনি উদ্যাপন করতে পারছেন না দল হেরে যাওয়ায়। এই হারে ১৯৫৮ সালের পর এই প্রথমবারের মতো বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকেই বিদায় নেওয়ার প্রান্তে দাঁড়িয়ে ইংলিশরা। কাল রুনির প্রথম বিশ্বকাপ গোলটি যখন এল তখন গ্যালারিতে বসা তাঁর স্ত্রী কলিন রুনি। ইংল্যান্ডের পরাজয়ে হতাশ কলিন অবশ্য টুইটারে স্বামীর প্রথম গোলটি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। দুই ছেলে কাই ও ক্লে’কে সঙ্গে নিয়ে ব্রাজিলের আসা কলিন তাঁর টুইটারে দলের পরাজয় নিয়ে হতাশা ব্যক্ত করেন। তবে তিনি স্বামী ওয়েইন রুনির গোলের সময় গ্যালারিতে তাঁর দুই ছেলের উপস্থিত থাকার বিষয়টি টুইটারে তুলে ধরে লিখেছেন, ‘দলের হারে হতাশ হলেও ভালো লাগছে রুনি গোল পাওয়ায়, আরও ভালো লাগছে, বাবার প্রথম বিশ্বকাপ গোলের সময় দুই ছেলের উপস্থিত থাকার বিষয়টি।’